দয়া করে সকল ফিল্ডে সঠিক সংখ্যা প্রদান করুন।
Total Area (A):
0 m²
Total Lamps Required (N):
0
Total Fixtures Needed
0
ক) এই ক্যালকুলেটর কী কাজ করে?
এটি BNBC 2020 1.2.3.1-এর 'Lumen Method' ব্যবহার করে। এই মেথডটি আপনাকে গাণিতিকভাবে বলে দিবে একটি রুমে কতগুলো লাইট ফিটিং প্রয়োজন, যা ড্রয়িং বা ডিজাইনের জন্য অপরিহার্য। এটি ব্যবহার করে আপনি সহজেই আপনার প্রজেক্টের সঠিক লাইটিংয়ের হিসাব বের করতে পারবেন।
খ) ফর্মুলা ও হিসাব (সরল রূপ)
আমরা নিচের সহজ সূত্রটি ব্যবহার করে হিসাবটি সম্পন্ন করি:
N = (E * A) / (F * UF * MF)
E
= Target Lux (প্রয়োজনীয় আলো বা ইল্যুমিন্যান্স)A
= Area (ক্ষেত্রফল = দৈর্ঘ্য * প্রস্থ)F
= Lumens per lamp (একটি বাতির আলোর ক্ষমতা)UF
= Utilization Factor (রুমের পৃষ্ঠের প্রতিফলনের ওপর নির্ভরশীল)MF
= Maintenance Factor (বাতি এবং রুমের ধুলোবালির ওপর নির্ভরশীল)গ) ধাপে ধাপে উদাহরণ (Worked Example)
Area Calculation:
ধরা যাক, রুমের দৈর্ঘ্য 10m ও প্রস্থ 8m। সেক্ষেত্রে Area হবে 10 * 8 = 80 m²।
Required Lamps (N):
সূত্রে মান বসিয়ে পাই, (300 * 80) / (3350 * 0.6 * 0.8)। হিসাব করলে আমরা পাই প্রায় 14.92 টি ল্যাম্প।
Rounding Off:
ল্যাম্প যেহেতু অর্ধেক বা ভগ্নাংশ আকারে লাগানো যায় না, তাই আমরা একে পরবর্তী পূর্ণ সংখ্যা অর্থাৎ 15 টি ল্যাম্পে রাউন্ড করে নিই।
Fixtures Needed:
প্রতিটি ফিটিংয়ে বা ফিক্সচারে যদি ২টি করে ল্যাম্প থাকে, তবে মোট ফিক্সচার লাগবে: 15 / 2 = 7.5 টি। ডিজাইন এবং সিমেট্রির জন্য আমরা পূর্ণ সংখ্যা হিসেবে 8টি ফিটিং ব্যবহার করব।