1.2 Terminology (পরিভাষা ও সংজ্ঞা)

ইঞ্জিনিয়ারিং-এ শব্দের অর্থ সাধারণ অভিধানের চেয়ে ভিন্ন হতে পারে। বিএনবিসি কোড পরিষ্কারভাবে বলে দিচ্ছে যে, এই পার্ট (Part IV) পড়ার সময় যদি কোনো শব্দের সংজ্ঞা নিয়ে Part 1 (Introduction) এর সাথে Part IV (Fire Protection) এর সংঘাত বা অমিল দেখা দেয়, তবে Part IV-এর সংজ্ঞাটিই চূড়ান্ত বলে গণ্য হবে। একে বলা হয় “Rule of Specificity” বা বিশেষ আইনের প্রাধান্য। নিচে এই অংশের ব্যবহৃত গুরুত্বপূর্ণ পরিভাষাগুলো আলোচনা করা হলো:

ALARM CONTROL UNIT (অ্যালার্ম কন্ট্রোল ইউনিট):

সহজ ভাষায়, এটি পুরো ফায়ার অ্যালার্ম সিস্টেমের “মস্তিষ্ক” (Brain)। কোড অনুযায়ী, এটি এমন একটি ইউনিট যা সার্কিট, কন্ট্রোল, রিলে (Relays), সুইচ এবং আনুষঙ্গিক সিস্টেম নিয়ে গঠিত। এর প্রধান কাজ দুটি:

১. গ্রহণ করা (Receive): অ্যালার্ম ইনিশিয়েটিং ডিভাইস (যেমন: স্মোক ডিটেক্টর, হিট ডিটেক্টর) থেকে সিগন্যাল গ্রহণ করে।

২. প্রেরণ করা (Transmit): সেই সিগন্যাল প্রসেস করে অ্যালার্ম সিগন্যালিং ডিভাইস (যেমন: সাইরেন, হুটার, স্ট্রোব লাইট) এ প্রেরণ করে।

টেকনিক্যাল ফ্লোচার্ট (Technical Logic):

A. Practical Tips (ফিল্ড টিপস)

  • Do’s (করণীয়): সাইটে আমরা একে সাধারণত FACP (Fire Alarm Control Panel) বলে থাকি। প্যানেল কেনার সময় নিশ্চিত হোন এটিতে পর্যাপ্ত “Zone” বা “Loop” আছে কি না এবং এটি ব্যাটারি ব্যাকআপে কতক্ষণ চলবে।
  • Troubleshooting: যদি দেখেন সাইরেন বাজছে না কিন্তু ডিটেক্টরে আলো জ্বলছে, তবে বুঝবেন সমস্যা ডিটেক্টরে নয়, সমস্যা সম্ভবত “Alarm Control Unit” এর আউটপুট রিলে-তে বা সার্কিটে। এটিই সেই জংশন পয়েন্ট।

ALARM INITIATING DEVICE (অ্যালার্ম ইনিশিয়েটিং ডিভাইস)

সহজ বাংলায়, এটি হলো সেই যন্ত্র যা বিপদ দেখলে বা বুঝলে প্রথম আওয়াজটা তোলে বা সিস্টেমকে জাগিয়ে দেয়। বিএনবিসি অনুযায়ী, এটি এমন একটি সরঞ্জাম যা ম্যানুয়ালি (Manually) বা স্বয়ংক্রিয়ভাবে (Automatically) কাজ করে। যখন এটি সক্রিয় (Activated) হয়, তখন এটি একটি অ্যালার্ম সিগন্যালিং ডিভাইসের মাধ্যমে অ্যালার্ম শুরু করে। এখানে দুটি শব্দ খুব গুরুত্বপূর্ণ:

১. Manually (হস্তচালিত): মানুষ নিজে গিয়ে যা চালায়। যেমন: ম্যানুয়াল কল পয়েন্ট (MCP) বা পুল স্টেশন।, এবং ২. Automatically (স্বয়ংক্রিয়): যা পরিবেশের পরিবর্তন (ধোঁয়া বা তাপ) বুঝে নিজে নিজেই চালু হয়। যেমন: স্মোক ডিটেক্টর বা হিট ডিটেক্টর।

A. Practical Tips (ফিল্ড টিপস)

  • ডিভাইস সিলেকশন (Do’s): কিচেন বা জেনারেটর রুমে কখনো “Smoke Detector” (Initiating Device) লাগাবেন না, কারণ সেখানে ধোঁয়া বা ধুলো স্বাভাবিকভাবেই থাকে। সেখানে “Heat Detector” ব্যবহার করুন। ভুল ডিটেক্টর নির্বাচন ফলস অ্যালার্মের (False Alarm) মূল কারণ।
  • প্লেসমেন্ট (Safety): ম্যানুয়াল কল পয়েন্ট (MCP) সবসময় এমন উচ্চতায় বসাবেন যেন একজন গড় উচ্চতার মানুষ সহজেই নাগাল পায় (সাধারণত ফ্লোর থেকে ১.২ – ১.৪ মিটার উঁচুতে)।
  • টেস্টিং (Maintenance): অডিটের সময় শুধু অটোমেটিক ডিটেক্টর চেক করবেন না। র্যান্ডমলি কিছু ম্যানুয়াল কল পয়েন্ট চেপেসিস্টেম কাজ করে কি না যাচাই করুন (অবশ্যই আগে সাইরেন সাইলেন্ট মোডে রেখে)।